ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

রধানমন্ত্রীর পিএস নামধারী ২ প্রতারক আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৩৯ বার

রাজধানীর উত্তরায় প্রধানমন্ত্রীর প্রটোকল পিএস নামধারী প্রতারক ফারিয়া আক্তার মিম (২১) ও তার সহযোগী রুবেলকে (২৫) আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯দিকে উত্তরার ১২নং খালপাড় এলাকায় লেগুনা স্ট্যান্ডে চাঁদাবাজি করার সময় তাদেরকে আটক করা হয়। তিনি গোপালগঞ্জের টঙ্গিপাড়ার আ. গাফ্ফারের মেয়ে।

পুলিশ জানায়, ১২ নং খালপাড় লেগুনা মালিক সমিতির সভাপতি আহসান কবিরের কাছে চাঁদা দাবি করে তারা। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে মিম ও তার সঙ্গে থাকা ৮-৯জন লোক সভাপতিকে মারধর করতে থাকে। এক পর্যায়ে লেগুনা স্ট্যান্ডের সব চালক তার প্রতিবাদ করে। খবর পেয়ে এসআই খোকন চন্দ্র ঘোষ সঙ্গীয় র্ফোসসহ উপস্থিত হয়ে মিম ও রুবেলকে আটক করেন। বাকিরা পালিয়ে যায়। ওই সময় মিমের কাছে থাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যক্তিগত সহকারী পরিচয়ের ৩টি নকল আইডি কার্ড, একটি খেলনা রিভালবার ও একটি ওয়াকিটকি উদ্ধার করে।

এসআই খোকন চন্দ্র ঘোষ জানান, তারা সরকারি কর্মকর্তা পরিচয়ে লেগুনা স্ট্যান্ডসহ উত্তরার বিভিন্ন স্থান থেকে চাঁদাবাজি করে আসছিল। মিথ্যা পরিচয়ে নকল আইডি কার্ড তৈরি করে ওয়ারলেস সেট ও খেলনা রিভালবার দিয়ে সাধারণ মানুষকে দীর্ঘদিন ভয়ভীতি দেখিয়ে আসছিল। এ ব্যপারে লেগুনা স্ট্যান্ডের সদস্য রাসেল বাদি হয়ে একটি মামলা করেন।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনর্চাজ মো. আলি হোসেন ঘটনাটি সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদেরকে ১০দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হচ্ছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

রধানমন্ত্রীর পিএস নামধারী ২ প্রতারক আটক

আপডেট টাইম : ১২:০২:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫