ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৫০ ভাগের বেশি বলে জানিয়েছেন কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭
  • ৪২২ বার

হাওর বার্তা ডেস্কঃ পদ্মা সেতু নির্মাণের সার্বিক অগ্রগতি ৫০ ভাগের বেশি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ দুপুরে শ্রীনগর-মুন্সীগঞ্জ মহাসড়কে নবনির্মিত পাঁচটি সেতু উদ্বোধনকালে এ তথ্য জানান মন্ত্রী।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৬ মিটার দীর্ঘ মস্তফাগঞ্জ সেতু, প্রায় ২৯ মিটার দীর্ঘ রান্ধুনী বাড়ি সেতু, প্রায় ১৪ মিটার দীর্ঘ সিংপাড়া সেতু, প্রায় ১৮ মিটার দীর্ঘ কোলা সেতু এবং প্রায় ২৩ মিটার দীর্ঘ কুসুমপুর বাগানবাড়ী মসজিদ (মালীপাড়া) সেতু নির্মিত হয়েছে।

তিনি আরো বলেন, মুন্সীগঞ্জ সড়ক বিভাগের অধীন ঝুঁকিপূর্ণ বেইলি সেতুসমূহ স্থায়ী কংক্রিট সেতু দ্বারা প্রতিস্থাপন (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্পের মাধ্যমে ২৯টি বেইলি সেতুর স্থলে আরসিসি বা পিসিগার্ডার সেতুর নির্মাণকাজ চলমান রয়েছে।

তিনি জানান, আরো ১৫টি সেতুর নির্মাণকাজ ২০১৮ সালের জুন নাগাদ শেষ হবে। অবশিষ্ট নয়টি সেতুর নির্মাণকাজ ২০১৯ সালের ডিসেম্বর নাগাদ শেষ হবে।

এছাড়া ২০২০ সালের মধ্যেই মুন্সীগঞ্জ সড়ক বিভাগের অধীন সকল ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর স্থলে আরসিসি/পিসিগার্ডার সেতুর নির্মাণকাজ সম্পন্ন হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

এ সময় ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর, সওজ মুন্সীগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৫০ ভাগের বেশি বলে জানিয়েছেন কাদের

আপডেট টাইম : ০৫:৪৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭