ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে থমকে আছে এক বছর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭
  • ৪১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় শিক্ষানীতিতে ২০১৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষা স্তর অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করার কথা থাকলেও মাত্র সাত শতাধিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি চালু হয়েছে। আর এখন পুরোপুরি বন্ধ রয়েছে এ প্রক্রিয়া। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সমস্যার কারণে এ বছরের শুরু থেকে বিদ্যালয়ে অষ্টম শ্রেণি চালু বন্ধ রয়েছে।

শিক্ষানীতি প্রণয়নের সঙ্গে যুক্ত এবং শিক্ষানীতি বাস্তবায়ন কমিটির একজন সদস্য বলেছেন, মূলত সমন্বয়ের অভাবের কারণেই শিক্ষানীতির বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।

২০১০ সালে প্রণীত জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক স্তর, নবম থেকে দ্বাদশ পর্যন্ত মাধ্যমিক স্তর এবং পরের ধাপকে উচ্চ শিক্ষা পর্যায় ধরা হয়েছে।

অবশ্য প্রাথমিক স্তরের আগে প্রাক-প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতিতে। প্রাথমিক শিক্ষা ছয় বছর থেকে শুরুর আগে পাঁচ বছরের বেশি বয়সী শিশুকে অষ্টম শ্রেণিতে পাঠানোর কথা বলা হয়েছে এ স্তরের শিক্ষায়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হাওর বার্তাকে জানান, পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণিতে গেছে এমন স্কুলের সংখ্যা ৭৯৪টি, সপ্তম শ্রেণিতে যাওয়া স্কুল ৭২৭টি এবং অষ্টম শ্রেণিতে গেছে ৬৫২টি স্কুল।

মন্ত্রণালয়ের অপর এক তথ্যে দেখা যায়, ২০১৩ সালে ৪৯১টি, ২০১৪ সালে ১৯২, ২০১৫ সালে ৭৭ এবং ২০১৬ সালে ৪টিসহ মোট ৭৬৪টি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি চালু করা হয়েছে। এখন পর্যন্ত ৭০৮টি প্রাথমিক বিদ্যালয় অষ্টম শ্রেণিতে উন্নীত হয়েছে বলে জানায় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের শুরু থেকেই এ প্রক্রিয়া বন্ধ রয়েছে।

যদিও দেশে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৩ হাজার ৮৬৫টি। অষ্টম শ্রেণিতে উন্নীত হওয়ার সংখ্যা খুবই হতাশাজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের অভাব এবং আনুষাঙ্গিক চাহিদা পূরণ করা হচ্ছে না বলে মনে করছেন শিক্ষাবিদ অধ্যক্ষ কাজী ফারুক আহমদ। শিক্ষানীতি প্রণয়নের সঙ্গে যুক্ত থাকা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে থমকে আছে এক বছর

আপডেট টাইম : ১২:৪৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭