ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

শীতকালে পদ্মার চরে সবুজ ফসল বুনছেন কৃষক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মাদারীপুর শিবচর উপজেলার অনত্যম বৃহৎ ইউনিয়ন চরজানাজাত ধীরে ধীরে জনবসতি বেড়ে লোকালয়ে পরিণত হয়েছে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই চর।

এই চর ঘিরে রয়েছে ছোট ছোট শতাধিক গ্রাম। কিছুদিন আগে বর্ষা মৌসুমে থৈ থৈ জলে নিমজ্জিত ছিল ইউনিয়নটি। প্রমত্ত পদ্মার খেয়ালিপনায় উজার হয়েছে গ্রামের পর গ্রাম। বসতভিটা হারিয়ে চর ছেড়ে মূল ভুখণ্ডে এসে আশ্রয় নিয়েছে শত শত মানুষ।

শীত মৌসুমে পানি কমে শুকিয়ে এসেছে চরের মাঠঘাট। এখানে মাঠে মাঠে এখন কৃষকের ব্যস্ততা। বর্ষায় ঘরবাড়ি হারিয়ে চর ছেড়ে যাওয়া মানুষেরাও ছুটে এসেছে ফসলি জমিতে।

উর্বর মাটিতে ফসল ফলানোয় ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। কারও নিজ জমি, আবার কেউ খাজনা করে শীতকালীন ফসল বুনছেন জমিতে। কলাই, সরিষা, মুগ, ফুলকপি, পালং শাক, লাল শাক, পেঁয়াজ, রসুন, মরিচ, খিরা, ধনে পাতাসহ নানা রকম ফসল মাথা চাড়া দিয়ে উঠছে চরের জমিতে।

কৃষকেরা জানান, কৃষিকাজ, পশুপালন আর মাছ ধরাই চরের মানুষদের জীবিকার প্রধান উৎস। চরের জমিতে পেঁয়াজ, রসুনের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়। এরপরই আসে ধানের আবাদ। পানি সহনশীল ধানে বর্ষা মৌসুমে চরের জমি ঢাকা পড়ে যায়। এছাড়া শীতকালের প্রথম দিকে নানা ধরনের সবজি চাষ করেন এখানকার মানুষেরা। মূল জমি ছাড়াও বাড়ির আঙিনায় নানা জাতের সবজি চাষ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

শীতকালে পদ্মার চরে সবুজ ফসল বুনছেন কৃষক

আপডেট টাইম : ০৫:০০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭