ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লামা আতহার আলীর ছেলে আখতার শাহের ইন্তেকাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭
  • ৪৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট আলেম আল্লামা আতহার আলী রহ. এর ছেলে আখতার শাহ গতকাল সন্ধ্যায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিয়ুন।

আল্লামা আতাহার আলী রহ. এর বড় ছেলে ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সফাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ এর ভাইয়ের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, আমার ভাই আলহাজ্ব আখতার শাহ আজ সন্ধ্যা ৬.৪৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।

তিনি হযরত আতাহার আলী রহ. ৪র্থ সন্তান ও ২য় ছেলে ছিলেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন একজন ব্যবসায়ী।

আজ বাদ যোহর কিশোরগঞ্জ ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানান আনোয়ার শাহ। মৃত্যুর সময় তিনি চার ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আল্লামা আনোয়ার শাহ তার সহোদর ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আল্লামা আতহার আলীর ছেলে আখতার শাহের ইন্তেকাল

আপডেট টাইম : ১০:৫৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭