হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর অধিনায়ক শেখ ফজলুল হক মণির ৭৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
গতকার দুপুরে পাকুন্দিয়া পৌর যুবলীগের উদ্যোগে শোভাযাত্রা ও কেক কাটা হয়েছে।
এ উপলক্ষে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয়। শোভাযাত্রাটি পৌরসদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাজসেবা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়েছে। পরে কেক কাটার আয়োজন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা যুবলীগ নেতা ও পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো. ফরিদ উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক ভিপি মো. হেলাল উদ্দিন, পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল হক দেওয়ান, যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মিয়া, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মো. তুহিন মিয়া প্রমুখসহ উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের নেতাকর্মীরা রয়েছে ।
Reporter Name 
























