ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের জুটি ভেঙে গেছে সাঈদ খোকন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭
  • ৪৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে স্মরণ করে দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘আমাদের জুটি ভেঙে গেছে। আমি একা হয়ে গেছি। আর কেউ আমাকে কখনও বড় ভাইয়ের মত পরামর্শ দেবে না।’

আজ দুপুরে বনানীর ৩২ নম্বর রোডে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মরদেহ দেখতে এসে এভাবেই কথাগুলো বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র তিনি।

সাঈদ খোকন বলেন, ‘আমি একা হয়ে গেছি। দু’জন মিলে আধুনিক ঢাকা গড়ার স্বপ্ন দেখছিলাম। এখন জানি না ভবিষ্যতে সে স্বপ্নের কী হবে?’

তিনি বলেন, ‘বড় ভাই হিসেবে আনিসুল হক সব সময় আমার পাশে ছিলেন। এখন আমার কাছে সবকিছু অন্ধকার মনে হচ্ছে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে মারা যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, উপস্থাপক ও টিভি ব্যক্তিত্ব আনিসুল হক। শনিবার দুপুরে তার মরদেহ ঢাকায় আনা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমাদের জুটি ভেঙে গেছে সাঈদ খোকন

আপডেট টাইম : ০৫:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭