ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিভিন্ন প্রজাতির পাখি-প্রাণী শিকার থেকে মুক্তি পেল ১২৯৫ ‘বিপন্ন’ পশুপাখি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭
  • ১৫৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ নগরীর কোতোয়ালী থানার রিয়াজ উদ্দিন বাজারের নুপুর মার্কেটে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির এক হাজার ২৯৫ পশুপাখি উদ্ধার করেছে র‌্যাব। বিভাগের প্রত্যন্ত ও দুর্গম পাহাড়ী এলাকা থেকে এসব বিলুপ্তপ্রায় ও বিপন্ন  প্রজাতির  পাখি-প্রাণী শিকার করে সারাদেশে উচ্চমূল্যে বিক্রয়ের জন্য মার্কেটের বিভিন্ন দোকানে সংরক্ষণ করা হয়েছিল।

গতকাল (৩০ নভেম্বর) রাতে র‌্যাবের লে. কমান্ডার আশেকুর রহমানের নেতৃত্বে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এবং আবু নাঈম মো. শহিদুল আলম ও বণ্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব পাখি ও প্রাণী উদ্ধার করা হয়।

উদ্ধার করা বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে রয়েছে এক হাজার ২৬ টি ময়না, ৯০ টি ঘুঘু, ১৩১ টি টিয়া, ১৫ টি মুনিয়া, তোতা ১৫ টি, কাঠ ঠোকড়া একটি এবং চড়ুই ১০টি। এছাড়া উদ্ধার করা বিভিন্ন প্রজাতির প্রাণি হলো বানর ২টি, বেজী ৩টি ও বন মোরগ দুটি।

বিলুপ্তপ্রায় ও বিপন্ন প্রজাতির বিভিন্ন ধরণের পাখি ও প্রাণী বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় মারিয়া স্টোরের মালিক মো. জাফর আহমেদ,  ইত্যাদি স্টোরের ম্যানেজার মো. ইউসুফ, আলী স্টোরের মালিক মোহাম্মদ আলী,  মো. ইমারন আলী ও ইরফান আলী এক লাখ টাকা জরিমানাসহ সর্বমোট দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত পাখি ও প্রানীগুলোকে অবমুক্ত করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিভিন্ন প্রজাতির পাখি-প্রাণী শিকার থেকে মুক্তি পেল ১২৯৫ ‘বিপন্ন’ পশুপাখি

আপডেট টাইম : ০৯:০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭