ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

প্রশ্নে হাত দিলে সে হাত আর বাড়ি ফিরবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
  • ৪৫০ বার

সোমবার বিকেলে রাজধানীর বিজি প্রেসের সভাকক্ষে আসন্ন জেএসসি ও জেডিসি পরীক্ষা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক আলোচনায় প্রশ্নপত্র ফাঁসকারীদের হুঁশিয়ার করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘এবার জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবার সম্ভাবনা খুবই ক্ষীণ। এরপরও কেউ প্রশ্নে হাত দেবার চেষ্টা করলে তার হাত নিরাপদে বাড়ি ফিরিয়ে নিতে পারবে না।’

মন্ত্রী বলেন, ‘আগে বিজি প্রেসের দুর্নাম ছিল যে, এখান থেকে প্রশ্নপত্র ফাঁস করা হয়। কিন্তু তারা সে দুর্নাম ঘোচাতে পেরেছে। আমি বলতে পারি এখান থেকে কোনো ধরনের প্রশ্ন ফাঁস হয় না।’

তিনি বলেন, ‘তারপরও বিজি প্রেস থেকে কেউ যাতে কোনোভাবেই প্রশ্নপত্র ফাঁস করতে না পারে, আমরা সেজন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি।’

নাহিদ বলেন, বিজি প্রেসের যে সকল কর্মচারী প্রশ্নপত্র ছাপার সঙ্গে জড়িত থাকবে, তাদের সকলকে আলাদাভাবে নজরদারিতে রাখা হবে। এছাড়া নির্বাচিত কিছু কর্মকর্তাকে বাছাই করে প্রশ্ন ছাপার কাজের দায়িত্ব দেওয়া হবে।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশ্নপত্র ফাঁস রোধে সর্বোচ্চ সতর্ক থাকার এবং প্রশ্ন ফাঁসের সঙ্গে কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

প্রশ্নে হাত দিলে সে হাত আর বাড়ি ফিরবে না

আপডেট টাইম : ০৯:৩৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫