ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সেবার হাত বাড়িয়ে প্রশংসার শীর্ষে মিঠামইনের ওসি মনোয়ার সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী উপহার কেনার আগে যে ৭টি বিষয় মনে রাখা জরুরি চীনে ৩০ দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণমাধ্যম সহযোগিতা সেমিনার আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী

বাংলাদেশে ফেইসবুকের ব্যবহার দ্রুত বাড়ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৯৯ বার

বাংলাদেশে প্রতি ১২ সেকেন্ডে নতুন একটি ফেইসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার সংসদে এক সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেন, ‘আমার নামে একাধিক অ্যাকাউন্ট। আমি এসব চালাই না। এর প্রতিকার কী?’ জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এটা আপনার একার প্রশ্ন নয়, এটা বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রশ্ন। বাংলাদেশ এখন ফেইসবুকের দ্বিতীয় দ্রুত বর্ধনশীল দেশ। প্রতি ১২ সেকেন্ডে আমাদের দেশে একটি অ্যাকাউন্ট খোলা হচ্ছে।’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বিটিআরসির ওয়েবসাইটে গিয়ে প্রতিকার পাওয়ার উপায় সম্পর্কে জানা যাবে বলে জানিয়ে হেল্পলাইনের একটি নম্বরও সংসদকে জানান পলক। নম্বরটি হচ্ছে, ০১৭৬৬৬৭৮৮৮৮। ২৪ ঘণ্টা ফেইসবুক সংক্রান্ত বিষয়ে এখান থেকে পরামর্শ পাওয়া যাবে বলে জানান তিনি।

অন্য এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার ইন্টারনেটকে নিরাপদ করতে নানা পদক্ষেপ নিচ্ছে। আমরা আইসিটি আইন করেছি, পর্নগ্রাফির বিরুদ্ধে আইন করেছি। এছাড়া সমন্বিত সাইবার অ্যাক্ট করছি। এই আইন হয়ে গেলে সুরক্ষা আরো বাড়বে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সেবার হাত বাড়িয়ে প্রশংসার শীর্ষে মিঠামইনের ওসি মনোয়ার

বাংলাদেশে ফেইসবুকের ব্যবহার দ্রুত বাড়ছে

আপডেট টাইম : ০৯:২৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫