ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দীতে উদ্যান মুক্ত উপাসনায় পোপে যোগ দিয়েছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭
  • ৪০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ক্যাথলিক খ্রিস্টানদের মুক্ত উপাসনা ও যাজকদের অভিষেক অনুষ্ঠান, যেখানে পৌরহিত্য করছেন খোদ পোপ ফ্রান্সিস। আজ সকাল সাড়ে ৯টা থেকে এই মুক্ত উপাসনায় যোগ দিয়েছেন প্রায় আশি হাজার রোমান ক্যাথলিক।

এ সমাবেশে বাংলাদেশের মানুষ ও বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করবেন পোপ। বক্তৃতা দেবেন যিশুর অনুসারীদের উদ্দেশ্যে। বাংলাদেশে আসার আগে মিয়ানমারেও একই ধরনের মুক্ত প্রার্থনাসভায় পৌরহিত্য করেন পোপ। সেখানে তিনি সবাইকে শান্তির পথে আসার আহ্বান জানান।

পোপের আগমন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। এ অনুষ্ঠান সাড়ে ৯টায় শুরু হলেও আরও আগে থেকেই খ্রিস্টান ধর্মের অনুসারীরা উদ্যানে জড়ো হতে শুরু করেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরাও প্রার্থনাসভায় যোগ দিতে আসেন।

তিনদিনের সফরে গতকাল বিকালে মিয়ানমার ঢাকা পৌঁছান পোপ ফ্রান্সিস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। বিমানবন্দর থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পোপ। পরে ধানমণ্ডিতে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।

বঙ্গবন্ধু জাদুঘর থেকে বঙ্গভবনে যান পোপ, সেখানে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে একান্ত বৈঠক করেন। পরে বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কূটনীতিকদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেন।

আজ সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশের পর দুপুরে ঢাকায় ভ্যাটিকান দূতাবাসে পোপের সঙ্গে সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিকালে তিনি যাবেন কাকরাইলের রমনা ক্যাথেড্রালে, সেখানে আর্চবিশপ হাউজে বিশপদের সঙ্গে বৈঠক করবেন। শান্তি কামনায় আন্তঃধর্মীয় ও সম্প্রদায়গত ঐক্যবিষয়ক সভায় অংশ নেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সোহরাওয়ার্দীতে উদ্যান মুক্ত উপাসনায় পোপে যোগ দিয়েছেন

আপডেট টাইম : ০৩:০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭