ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আনিসুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭
  • ৪৩৩ বার
হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, মেয়র আনিসুল হক একজন সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা ছিলেন। শোক বার্তায় তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী ঢাকা উত্তর সিটি করপোরেশনের এলাকার উন্নয়নে আনিসুল হকের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনগণের কল্যাণে মেয়র আনিসুল হক অনেক যুগান্তকারী পদক্ষেপ নেন। অসাধারণ কাজের জন্য তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন। শেখ হাসিনা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মেয়র আনিসুল হক গতকাল (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ইউস্টনের ইউনিভার্সিটি কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যু বরণ করেন।
ফুসফুসে সংক্রমণ নিয়ে ১৩ আগস্ট থেকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সাড়ে তিন মাস ধরে অসুস্থ আনিসুল হকের অবস্থার মাঝে উন্নতি ঘটলেও গত মঙ্গলবার ফের আইসিইউতে নেওয়া হয় তাকে।
নাতির জন্ম উপলক্ষে গত ২৯ জুলাই সপরিবারে লন্ডনে যান আনিসুল হক ও তার স্ত্রী রুবানা হক। সেখানে অসুস্থ হয়ে পড়েন আনিসুল হক। তার মস্তিষ্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাসকুলাইটিস শনাক্ত করেন চিকিৎসকরা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আনিসুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক

আপডেট টাইম : ১১:০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭