ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

৫৭ ধারা থাকলেও বাক-স্বাধীনতায় ব্যাঘাত নয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭
  • ৪৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারা মতপ্রকাশের প্রতিবন্ধকতা হিসেবে থাকবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ডিজিটাল সিকিউরিটি আইন এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ৫৭ ধারা রাখা হলেও এমনভাবে থাকবে যেন সেটি বাক-স্বাধীনতায় কোনো ধরনের ব্যাঘাত তৈরি না করে।

আজ সচিবালয়ে ‘ডিজিটাল সিকিউরিটি আইন, ২০১৭’ এর খসড়া চূড়ান্তে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের মন্ত্রী এ তথ্য জানান।

নিম্ন আদালতের বিচারকদের আচরণবিধি সংক্রান্ত গেজেটের খসড়া রাষ্ট্রপতির কাছে যেতে পারে জানিয়ে আনিসুল হক বলেন, উচ্চ আদালতের তৈরি করা নিম্ন আদালতের বিচারকদের আচরণবিধি সংক্রান্ত গেজেটের খসড়া আমরা হাতে পেয়েছি। আশা করছি, আজকের মধ্যেই সেটি রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি অনুমোদন দিলেই তা প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

‘এই আচরণবিধি নিয়ে উচ্চ আদালতের সঙ্গে অনেক আলাপ-আলোচনা হয়েছে। তারপর উচ্চ আদালত এই খসড়া তৈরি করে দিয়েছেন। এতে নিম্ন আদালতের বিচারকদের সবকিছুই থাকছে।’

বিচারক সংক্রান্ত আচরণবিধিতে কী কী থাকছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রজ্ঞাপন প্রকাশিত হলেই তা জানতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

৫৭ ধারা থাকলেও বাক-স্বাধীনতায় ব্যাঘাত নয়

আপডেট টাইম : ০৪:৩৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭