ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

আগামীকাল বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে হরতালে বিএনপির পূর্ণ সমর্থন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বামদলগুলোর ডাকা আগামীকাল অর্ধদিবস  হরতালে পূর্ণ সমর্থন জানিয়েছে বিএনপি। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রতি সপ্তাহে আদালতে হাজিরার নামে হয়রানির অভিযোগে এ কর্মসূচির আয়োজন করে স্বাধীনতা ফোরাম।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের মতামত উপেক্ষা করে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয় এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এতে গ্রাহক শ্রেণি নির্বিশেষে প্রতি ইউনিট (এক কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুতের দাম বেড়েছে গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ।

দামবৃদ্ধির এ সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারা দেশে হরতাল ডাকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা।

আজ এ হরতাল সমর্থন করে রিজভী বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামদল হরতাল ডেকেছে। জনস্বার্থে এই হরতাল যুক্তিযুক্ত। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডাকা হরতাল বিএনপি পূর্ণ সমর্থন দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

আগামীকাল বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে হরতালে বিএনপির পূর্ণ সমর্থন

আপডেট টাইম : ০৩:২০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭