ঢাকা ১২:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ স্থাপন হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫
  • ৪১৭ বার

রাজধানীর বাইরে বিভাগীয় শহরগুলোতে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়টি নিয়ে ‘সিরিয়াসলি’ চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি এসকে সিনহা।

বুধবার প্রধান বিচারপতি চট্টগ্রাম জেলা আইনজীবী ভবন মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিন এ কথা জানান।

প্রধান বিচারপতি বলেন, হাইকোর্টের সার্কিট বেঞ্চ আপনাদের প্রাণের দাবি। কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার। এ মুহুর্তে আমি হ্যাঁ বা না কিছুই বলতে পারবনা। তবে আমি সিরিয়াসলি চিন্তা ভাবনা করছি এ ব্যাপারে। এ বিষয়ে একটু সময় লাগতে পারে।

চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ ছিল উল্লেখ করে তিনি বলেন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তা প্রত্যাহার করা হয়েছে। শুধু চট্টগ্রাম নয় সিলেট, রাজশাহী, বরিশালসহ বিভিন্ন বিভাগে সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি উঠেছে। সরকার প্রধানও আমাকে বিষয়টি সিরিয়াসলি ভাবতে বলেছেন। সার্কিট বেঞ্চ নিয়ে এ মুহুর্তে বেশি কিছু বলতে চাই না। প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ সম্পূর্ন স্বাধীন।

উল্লেখ্য, দেশের ২১ তম প্রধান বিচারপতি হিসেবে চলতি বছরের ১৭ জানুয়ারি শপথ নেন সুরেন্দ্র কুমার সিনহা। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম চট্টগ্রাম সফর।

এর আগে সকাল ১১ টার দিকে চট্টগ্রাম আদালতে পৌঁছান প্রধান বিচারপতি। এরপর তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং জেলা ও মহানগর জজশিপের অধীন বিভিন্ন আদালতের কার্যক্রম ঘুরে দেখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ স্থাপন হচ্ছে

আপডেট টাইম : ১০:৩০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫