ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আওয়ামী লীগ কীভাবে সমাবেশ করে দেখব বিএনপির সোহেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিরোধী দলে গেলে আওয়ামী লীগ কীভাবে মিছিল, সমাবেশ করে সেটা দেখে নেয়ার কথা জানিয়েছেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল। অতীতেও আওয়ামী লীগ বিরোধী দলে ছিল জানিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতেও বিরোধী দলে যাবেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে গতকাল বিকালে রাজধানীতে বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত এক আলোচনায় সোহেল একথা বলেন।

বিএনপিকে সরকার সভা সমাবেশ করতে দিচ্ছে না অভিযোগ করে সোহেল বলেন, ‘আমরাও দেখবো আগামীতে আপনারা (সরকার) কীভাবে মিছিল, মিটিং করেন।’

‘অত্যাচারী শাশুড়ি যেমন ভুলে যায় তিনিও এক সময় ছেলের বউ ছিলেন, তেমনি বর্তমান সরকারও ভুলে গেছে তারা বিরোধী দলে ছিল।’

সোহেল বলেন, ‘আমরা পল্টনে সভা সমাবেশ করতাম, মুক্তাঙ্গনে সমাবেশ করতাম, প্রেসক্লাবের সামনে কর্মসূচি করতে পারতাম। কিন্তু এখন সরকার তা বন্ধ করে দিয়েছে। এখন মিলনায়তনেও সভা করতে বাধা দিচ্ছে।’

তারেক রহমানকে গ্রেপ্তার করে নির্যাতনের মাধ্যমে পঙ্গু করে দেয়া হয়েছে অভিযোগ করে সোহেল বলেন, ‘তারা যারাই হোক আগামী দিনে তাদের বিচার কাঠগড়ায় দাঁড় করব।’

মহানগরের উত্তর সিনিয়র সহ-সভাপতি মুন্সী বজলুল বাসিত আঞ্জুর সভাপতিত্বে আলোচনায় বিএনপি নেতা আব্দুস সালাম, রুহুল কবির রিজভী, কাজী আবুল বাশার, আহসান উল্লাহ হাসান, আনোয়ারুজ্জামান আনোয়ার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আওয়ামী লীগ কীভাবে সমাবেশ করে দেখব বিএনপির সোহেল

আপডেট টাইম : ১২:৫৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭