ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বিএনপি জামায়াত ছাড়লে, আমরা জাতীয় পার্টি ছাড়বো কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
  • ৪৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি যদি যুদ্ধপরাধীদের দল জামায়াতের সঙ্গ ত্যাগ করে, তাহলে আমরাও স্বৈরাচার এরশাদের সঙ্গ ত্যাগ করবো । জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের জোট কৌশলগত ।  এসব কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

আজ (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মিলনায়তনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ২৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন । তিনি বলেন, গণতন্ত্র নয়, বিএনপির রাজনীতিই খাদের কিনারায় । তারা (বিএনপি) আন্দোলনের নামে অতীতে পেট্রোলবোমা, ককটেল, আগুন দিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে ।

পুড়িয়ে মানুষ হত্যার চেয়ে জঘন্য আর কী হতে পারে? জনগণ কি সেই যন্ত্রণাময় অতীত ভুলে গেছে?। তিনি বলেন, খালেদা জিয়া এবং তার দল রাজাকারদের সঙ্গে হাত মিলিয়েছে বলে আওয়ামী লীগ স্বৈরচারের সাথে জোট বেধেছে । বিএনপি যদি গত সংসদ নির্বাচনে আসতো তাহলে তাদের আজ এই অবস্থা হতো না । কেউ যদি নির্বাচনে না আসে তবে সে দোষ কার? সেই দায়ভার কার? নির্বাচনের ট্রেন তো আর কারো জন্য থেমে থাকে না । তারা সেই ট্রেন মিস করেছে ।

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ কখনো অগণতান্ত্রিক কথা বলে না, অগণতান্ত্রিক আচরণও করে না । বরং বিএনপি সব দিক থেকে এখন ব্যর্থ হয়ে অস্ত্রের ভাষায় কথা বলছে । তারা হাতুরি পিটিয়ে নিজেদের ঢোল বাজানোর চেষ্টা করছে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বিএনপি জামায়াত ছাড়লে, আমরা জাতীয় পার্টি ছাড়বো কাদের

আপডেট টাইম : ১২:৩৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭