ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য কুমিল্লায় যুবদল নেতা হত্যা মামলায় দুই ভাইয়ের ৭ দিনের রিমান্ড মসলিনের টেকসই উৎপাদন ও বাণিজ্যিক সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত : জুবাইদা রহমান বাংলাদেশে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে, তা বিশ্বের আর কোথাও নেই: রাষ্ট্রপতি ফোনের র‍্যাম বাড়াতে যা করবেন নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন, হিসাব করবেন যেভাবে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ’ খসড়ার চূড়ান্ত অনুমোদন সচিব পদে বড় রদবদল, পদোন্নতি, সংযুক্তি বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

কঠোর নিরাপত্তায় বেরোবির ভর্তি পরীক্ষা শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭
  • ৪৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এবং বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে । আজ ১ম দিনের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের চার শিফ্টে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত ইউনিটে মোট ১৩,৬১৯ জন পরীক্ষার্থী আবেদন করে ।

সকাল ৯টা থেকে ১ম, সকাল ১১টা থেকে ২য়, দুপুর ১:৩০ থেকে ৩য় এবং বিকাল ৩:৩০ থেকে ৪র্থ শিফ্টে চলা ভর্তি পরীক্ষা গুলোতে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ পরীক্ষার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন ।  এসময় উপাচার্য ভর্তি পরীক্ষার সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সম্মানীত ডিনবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেন ।

এবারের ভর্তি পরীক্ষায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর পর্যাপ্ত সদস্যসহ একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করছে এবং এবারেই প্রথম পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আগামীকাল ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এতে অংশগ্রহণ করবে চার শিফ্টে মোট ১৫,৪৫৫ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য

কঠোর নিরাপত্তায় বেরোবির ভর্তি পরীক্ষা শুরু

আপডেট টাইম : ০৭:৫৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭