ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ভারতে ভ্রমণে পর্যটক বাদে সব ভিসার আবেদন সরাসরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
  • ৪৫৩ বার

ভারতে ভ্রমণের জন্য পর্যটক বাদে অন্য সব ক্যাটাগরিতে ভিসা আবেদন এখন থেকে সরাসরি হাইকমিশনে করা যাবে।বুধবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে ভারতে ভ্রমণের জন্য পর্যটক ছাড়া অন্য সব ক্যাটাগরিতে ভিসার আবেদনের জন্য অনলাইনে সাক্ষাতের সময় বা ই-টোকেন সংগ্রহের প্রয়োজন হবে না। এক্ষেত্রে ভ্রমণে আগ্রহীরা সরাসরি হাইকমিশনে ভিসার জন্য আবেদন করতে পারবেন।তবে পর্যটক (টুরিস্ট) ভিসায় ভারতে যেতে আগ্রহীদের আগের মতোই ই-টোকেন সংগ্রহ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও ঢাকায় (গুলশান, ধানমণ্ডি ও মতিঝিল) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসিএস) সরাসরি ভিসার আবেদন জমা দেওয়া যাবে। এ জন্য ভ্রমণপ্রত্যাশীদের প্রথমে অনলাইনে নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করতে হবে। এর চারদিনের মধ্যে যথাযথ ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) আবেদনটি সরাসরি জমা দিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ভারতে ভ্রমণে পর্যটক বাদে সব ভিসার আবেদন সরাসরি

আপডেট টাইম : ১১:৫৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫