ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরগঞ্জে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭
  • ৩৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের করিমগঞ্জে আব্দুল মান্নান (২৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ (২৬ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের পিছনের একটি সবজি জমি থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানিয়েছেন, নিহত ব্যবসায়ী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলাইন্নাবাজার গ্রামের জলিল হাওলাদারের ছেলে। করিমগঞ্জের আনন্দবাজারে তিনি একটি ভাড়া বাড়িতে থেকে হোটেল ও জুতার ব্যবসা করতেন। গতকাল (২৫ নভেম্বর) রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে রাখে। তার মাথা ও কপালে ধারালো অস্ত্রের চারটি আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে তিনি জানিয়েছেন।

তবে কি কারণে কে বা কারা ওই ব্যবসায়ীকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

কিশোরগঞ্জে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে

আপডেট টাইম : ০৫:০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭