ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল আনন্দ শোভাযাত্রা বিশ্ব ঐতিহ্যে বঙ্গবন্ধুর ভাষণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় আগামীকাল শনিবার দেশব্যাপী আনন্দ শোভাযাত্রা বের করা হবে।

দেশের সব জেলা প্রশাসকের নেতৃত্বে সব জেলায় এই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এমনকি মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকরিজীবীরাও এই শোভাযাত্রায় অংশ নেবে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ-অধিদপ্তর, গণমাধ্যম ও সুশীল সমাজের সদস্যরা এ সভায় উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, আমরা মনে করি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ‘বিশ্ব ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি পাওয়া জাতির জন্য তথা এর ইতিহাস ও ঐতিহ্যের জন্য একটি বিরাট অর্জন। বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য হিসেবে এর অন্তর্ভুক্তির মানে হচ্ছে চিরস্থায়ী বিশ্ব ঐতিহ্যের সঙ্গে এর সম্পৃক্ততা।

তিনি বলেন, এই বিরাট অর্জন উদযাপনের লক্ষ্যে আগামী ২৫ নভেম্বর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের তথা সরকারি ও বেসরকারি সংগঠনসমূহের অংশগ্রহণে দেশব্যাপী আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

মুখ্যসচিব বলেন, ৭ই মার্চের ভাষণের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্ব সম্পর্কে জনগণকে, বিশেষত শিক্ষার্থীদের এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সরকারের এই শীর্ষ কর্মকর্তা জানান, এই উদযাপন শুধুমাত্র উৎসবেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটা হবে সচেতনতা সৃষ্টির কর্মসূচি, যাতে শিক্ষার্থীরা এবং ভবিষ্যৎ প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সম্পর্কে সঠিকভাবে জানতে পারে।

তিনি আরো বলেন, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে আমরা প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ ক্লাস নেওয়ার বিষয়টি বিবেচনা করছি। ৭ই মার্চের ভাষণের তাৎপর্য সম্পর্কে জনগণকে জানাতে দেশজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হবে।

এদিকে গতকাল এ বিষয়ে তথ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি অফিস আদেশ জারি করা হয়। এতে বলা হয়, শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই ‘আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হবে। সম্মিলিত ‘আনন্দ শোভাযাত্রা’ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে বেলা ১টায় সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে রওনা হবে।

আদেশে সকল স্তরের সরকারি চাকরিজীবীদের উদ্দেশে বলা হয়, ‘এ কর্মসূচি বর্ণাঢ্য, আকর্ষণীয় ও সর্বাঙ্গীন সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীকে শনিবার বেলা ১টার আগে সার্কিট হাউজ রোডে অবস্থিত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সামনে উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

গত ৩০ অক্টোবর ইউনাইটেড নেশন এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (ইউনেস্কো) ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণকে (ওয়াল্ড ডকুমেন্টারি হেরিটেজ) বিশ্বে প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। প্যারিসে ইউনেস্কোর প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক ইরিনা বুকোভা এই ঘোষণা দেন। বর্তমানে ম্যামোরি অফ ওয়ার্ল্ড রেজিস্ট্রারে সব মহাদেশগুলো থেকে ৪২৭টি প্রামাণ্য দলিল ও সংগ্রহ তালিকাভুক্ত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আগামীকাল আনন্দ শোভাযাত্রা বিশ্ব ঐতিহ্যে বঙ্গবন্ধুর ভাষণ

আপডেট টাইম : ১০:৪৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭