ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

সমবায়ী কৃষকদের খেলাপী ঋণ ৮৮ কোটি টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫
  • ৫১৬ বার

সারাদেশে সমবায়ী কৃষকদের খেলাপী কৃষিঋণের পরিমাণ ৮৮ কোটি ২২ লাখ টাকা বলে সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

দশম সংসদের সপ্তম অধিবেশনে প্রশ্নোত্তরপর্বে মঙ্গলবার ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, সারাদেশে বর্তমানে খেলাপী কৃষিঋণের পরিমাণ (আসল ও মুনাফাসহ) ১৬ কোটি ৪৩ লাখ ৯১ হাজার টাকা। এর মধ্যে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের মাধ্যমে দেওয়া কৃষিঋণের পরিমাণ আসল বাবদ ২৫ কোটি ৫৯ লাখ ২৫ হাজার টাকা। আর বিআরডিবির আওতায় সারাদেশের সমবায়ী কৃষকদের বর্তমান খেলাপী কৃষিঋণের পরিমাণ ৪৬ কোটি ১৯ লাখ টাকা।

মন্ত্রী আরও বলেন, কৃষি উন্নয়নের স্বার্থে বাংলাদেশ সমবায় ব্যাংক সমবায়ী কৃষকদের ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ ও দণ্ডসুদ মওকুফ করে। এ জন্য সরকার বাংলাদেশে সমবায় ব্যাংকের অনুকূলে ৯৮ কোটি ৭১ লাখ ২৬ হাজার টাকা ভর্তুকি দিয়েছে। এ ছাড়া তাদের সরকারের সহজ শর্তে ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের আওতায় সমবায়ী কৃষকদের সহজ শর্তে কৃষিঋণ দেওয়ার বিষয়টি পরিকল্পনাধীন রয়েছে। তবে বিআরডিবির আওতাধীন কৃষকদের খেলাপী ঋণ মওকুফের সিদ্ধান্ত সরকারের এখন পর্যন্ত নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

সমবায়ী কৃষকদের খেলাপী ঋণ ৮৮ কোটি টাকা

আপডেট টাইম : ১২:০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫