ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দখলদার কাউকে ছাড় দেয়া হবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭
  • ৪০০ বার

হাওর বার্তা ডেস্কঃ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বুড়িগঙ্গাসহ সব নদ-নদী রক্ষায় আপোষ নাই। দখলদার যত প্রভাবশালীই হোক না কেন কারো সঙ্গেই এ ব্যাপারে আপোষ করা হবে না, কাউকে ছাড় দেয়া হবে না। এসব কথা বলেছেন, নৌমন্ত্রী শাজাহান খান।

গতকাল (২১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নদী দূষণ রোধ ও নাব্যতা বৃদ্ধিসংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে নৌমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, আদি বুড়িগঙ্গাসহ রাজধানীর চারপাশের নদ-নদী রক্ষায় নদীর তীরে ২৮০ কিলোমিটার হাঁটারাস্তা নির্মাণ করা হবে।

নৌমন্ত্রী বলেন, ঢাকাকে ঘিরে থাকা নদীগুলোর পূর্ণ জরিপ শেষ করে নদীর সীমানা পিলার বসানো হচ্ছে। ইতোমধ্যে ঢাকার আশপাশে ৯৪৭৭টি সীমানা পিলার বসানো হয়েছে।

তিনি জানান, ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরের পর ধলেশ্বরী নদী দূষিত হচ্ছে, শিল্প মন্ত্রণালয়কে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দখলদার কাউকে ছাড় দেয়া হবে না

আপডেট টাইম : ০৩:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭