ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্ববিদ্যালয় করতে একটি আইনের খসড়া সংসদে উত্থাপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭
  • ৩৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নেত্রকোনায় বিশ্ববিদ্যালয় করতে একটি আইনের খসড়া সংসদে উত্থাপন হয়েছে।

গতকাল (২১ নভেম্বর) জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

পরে বিলটি ৪৫ দিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদী স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

জাতীয় পর্যায়ে উচ্চ শিক্ষা ও গবেষণা আরো সম্প্রসারণে প্রয়োজনীয় বিধানের প্রস্তাব করে সংসদে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বিল, ২০১৭ উত্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ে লিঙ্গ, বর্ণ, জাতি, গোত্র ও শ্রেণির জন্য শিক্ষা উন্মুক্ত রাখার বিধানেরও প্রস্তাব করা হয়।

‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বিল-২০১৭’ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সমন্বয়ে এ বিশ্ববিদ্যালয় একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়। এই বিলে ভাইস-চ্যন্সেলরসহ অন্যান্য যেসব কর্মকর্তা এবং কমিটির দায়িত্ব, ক্ষমতা ও কার্যক্রম, ইনস্টিটিউট প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয়ের তহবিল, পরীক্ষা পদ্ধতি, সংবিধি প্রণয়ন, বিধি-প্রবিধি প্রণয়নসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।

বিলে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা, শিক্ষাদান, মঞ্জুরী কমিশনের দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার নিয়োগ, সিন্ডিকেট,
একাডেমিক কাউন্সিল, অনুষদ, পাঠ্যক্রম কমিটি, অর্থ কমিটি, পরিকল্পনা উন্নয়ন কমিটি, সিলেকশন কমিটি এবং সংবিধিবদ্ধ অন্যান্য কমিটি গঠনের বিধানের প্রস্তাব করা
হয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমের অগ্রগতিকল্পে এবং এ বিশ্ববিদ্যালয়ের বিজনেস ইনকিউবেটরের মাধ্যমে দেশে ও বিদেশে তথ্য প্রযুক্তি খাতে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান সম্প্রসারণ করে অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই দেশকে উন্নত দেশে রূপান্তর করার লক্ষ্যে ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’ স্থাপন করা অতীব প্রয়োজন ও যুক্তিযুক্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্ববিদ্যালয় করতে একটি আইনের খসড়া সংসদে উত্থাপন

আপডেট টাইম : ০১:২৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭