আজাদ হোসেন বাহাদুর ইটনা প্রতিনিধিঃ বাংলাদেশ এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের উদ্যেগে ও কিশোরগঞ্জ ইটনা উপজেলার স্বনির্ভর সুর্যেরহাসি ক্লিনিকের সহযোগীতায় আজ সকালে সদরের বাজার হাটি কার্যালয়ে এসএমসির পণ্য ওভাকন গোল্ড, মাইপিল, স্যানিটারি প্যাড জয়া, বেবি জিংক ট্যাবলেটের পরিচিতি ও মার্কিটিং বিষয়ে ক্রেতা বৃদ্ধীর লক্ষে ৪৫ জন কর্মীর অংশগ্রহণে একদিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা স্বনির্ভর সুর্যেরহাসি ক্লিনিকের ম্যানেজার মোঃ জাকির হোসেন প্রিন্সের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, এসএমসির ময়মনসিংহ জোনের এরিয়া ম্যানেজার মোঃ রেজাউল করিম, স্বনির্ভর সুর্যের হাসি প্রশাসনিক সহকারী শরীফ উদ্দিন প্রমুখ।
Reporter Name 























