ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সেবার হাত বাড়িয়ে প্রশংসার শীর্ষে মিঠামইনের ওসি মনোয়ার সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী উপহার কেনার আগে যে ৭টি বিষয় মনে রাখা জরুরি চীনে ৩০ দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণমাধ্যম সহযোগিতা সেমিনার আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী

বিশ্বে প্রথম থ্রিডি প্রিন্টিং ব্লেড কার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫
  • ৪১২ বার

ক্যালিফোর্নিয়াভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ডাইভারজেন্ট মাইক্রোফ্যাক্টরিজ ‘ব্লেড’ নামের একটি থ্রিডি প্রিন্টেড গাড়ি তৈরি করছে। নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, এটাই বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড গাড়ি। আজ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। থ্রিডি প্রিন্টিং বা ত্রিমাত্রিক মুদ্রণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যাতে ডিজিটাল মডেল থেকে অনুরূপ আকৃতির ত্রিমাত্রিক কঠিন বস্তু তৈরি করা হয়। সাধারণ প্রিন্টারে কালি ব্যবহৃত হলেও থ্রিডি প্রিন্টারে যে ধাতু দিয়ে বস্তু তৈরি করা হবে সে ধাতব কাঁচামাল ব্যবহার করা হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডাইভারজেন্ট মাইক্রোফ্যাক্টরিজের তৈরি ব্লেড নামের প্রোটোটাইপ এই সুপারকার গাড়ি উৎপাদনের বিষয়টিকেই বদলে দিতে পারে। প্রতিষ্ঠানটির কর্ণধার কেভিন সিনজার দীর্ঘদিন ধরেই গাড়ি নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত।তাঁর কাছে মনে হয়েছে, আধুনিক গাড়ি যতই জ্বালানি সাশ্রয়ী বা ধোঁয়া নির্গমন পাইপ নিয়ে তৈরি করা হোক না কেন গাড়ি উৎপাদনের এই ব্যবসা পরিবেশের ওপর প্রভাব ফেলছে।বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সিজনার বলেন, ধাতব পদার্থের থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি গাড়ি নির্মাণের পুরো প্রক্রিয়াটি বদলে দিতে পারে। নির্দিষ্ট মডুলার কাঠামো তৈরি করে এবং তা একত্রে জুড়ে গাড়ি তৈরি করা যেতে পারে। এখন যেভাবে গাড়ি তৈরি করা হয় তাতে পরিবেশের ক্ষতি হয়। কিন্তু থ্রিডি প্রিন্টার ব্যবহার করে গাড়ির যন্ত্রাংশ তৈরিতে পরিবেশের ক্ষতি হয় না।

‘ব্লেড’ গাড়ি তৈরি প্রকল্পের প্রধান প্রকৌশলী ব্র্যাড ব্লাজার বলেন, গাড়ির জন্য যে থ্রিডি প্রিন্টেড চ্যাসিস বানানো হয়েছে তার ওজন ১০২ পাউন্ড যা ইস্পাত দিয়ে তৈরি চ্যাসিসের মতোই মজবুত ও নিরাপদ। ইস্পাত বা অ্যালুমিনিয়ামের পরিবর্তে এই চ্যাসিস তৈরিতে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার। এতে পুরো গাড়ির ওজন কমে ৬৩৫ কেজিতে দাঁড়িয়েছে। গাড়িতে ব্যবহৃত হয়েছে ৭০০ হর্সপাওয়ারের ইঞ্জিন যা গ্যাসেও চালানো যায়।ব্লাজার বলেন, পরিবেশবান্ধব দ্রুতগতির সুপারকার তৈরি করার লক্ষ্য নিয়ে প্রটোটাইপ এই ব্লেড গাড়িটি তৈরি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সেবার হাত বাড়িয়ে প্রশংসার শীর্ষে মিঠামইনের ওসি মনোয়ার

বিশ্বে প্রথম থ্রিডি প্রিন্টিং ব্লেড কার

আপডেট টাইম : ১০:৪৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫