ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ভুটানের সঙ্গে বাংলাদেশের চুক্তি হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দ্বৈত করারোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ করে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে প্রতিবেশী দেশ ভুটানের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।

আজ বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত ‘দ্বৈত করারোপণ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ’ সংক্রান্ত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভুটানের মধ্যে এ সংক্রান্ত চুক্তির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। চুক্তি হলে বাণিজ্যের ক্ষেত্রে বেশ কিছু সুবিধা পাবে দুই দেশ । বিশেষ করে দ্বৈত করের ক্ষেত্রে দুই দেশ সুবিধা পাবে। ফলে দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আশা করছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ভুটানের সঙ্গে বাংলাদেশের চুক্তি হচ্ছে

আপডেট টাইম : ০৪:০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭