ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে সহিংসতা হলেই ভোট বন্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে কোন কেন্দ্রে সহিংসতা হলেই ভোট গ্রহণ বন্ধ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। আজ দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারও প্রত্যাশা পূরণ নয়, আমরা  অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করব। তবে বিএনপির আশঙ্কার কিছু নেই।

তিনি বলেন, ‘ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিয়ে বাসায় ফিরে যেতে পারেন এবং সকল প্রার্থীরা যাতে তাদের নির্বাচনী প্রচারণা চালাতে পারেন- আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।’

সংখ্যালঘুদের বিষয়ে সিইসি বলেন, ‘সংখ্যালঘুরা যাতে নিরাপত্তাহীনতায় না ভোগেন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সব ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

এ সময় তিনি জানান, রংপুর সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে।

এর আগে সকালে কমিশন কার্যালয়ে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন (ইসি)।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিব, মহাপুলিশ পরিদর্শক, বিজিবির মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলাবাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে সহিংসতা হলেই ভোট বন্ধ

আপডেট টাইম : ০৫:৫৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭