ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য কুমিল্লায় যুবদল নেতা হত্যা মামলায় দুই ভাইয়ের ৭ দিনের রিমান্ড মসলিনের টেকসই উৎপাদন ও বাণিজ্যিক সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত : জুবাইদা রহমান বাংলাদেশে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে, তা বিশ্বের আর কোথাও নেই: রাষ্ট্রপতি ফোনের র‍্যাম বাড়াতে যা করবেন নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন, হিসাব করবেন যেভাবে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ’ খসড়ার চূড়ান্ত অনুমোদন সচিব পদে বড় রদবদল, পদোন্নতি, সংযুক্তি বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

হারিয়ে গেছে জেএসসির ২শ উত্তরপত্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭
  • ৩৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ যশোরে এক শিক্ষকের কাছ থেকে হারিয়ে গেছে জেএসসির ২০০ খাতা (উত্তরপত্র)। যশোর শিক্ষাবোর্ড থেকে মোটরসাইকেলে করে বাগেরহাটের কচুয়ায় নিয়ে যাওয়ার সময় খাতাগুলো রাস্তায় পড়ে যায় বলে জানিয়েছেন কচুয়া আন্দারমানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিটুল মিত্র।

তিনি জানিয়েছেন, গতকাল তিনি মোটরসাইকেলযোগে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে যান। জেএসসির ২০০ শিক্ষার্থীর খাতা নিয়ে তিনি দুপুর সাড়ে ১২টার দিকে কচুয়ার দিকে রওনা হন। খাতাগুলো মোটরসাইকেলের পিছনে বাঁধা ছিল। যশোরের অভয়নগরের নওয়াপাড়া রেলক্রসিংয়ের কাছে গিয়ে তিনি পেছন ফিরে লক্ষ্য করেন খাতাগুলো নেই। তিনি সেখানে খোঁজ করেন এবং যশোরে ফিরে আসেন। বিষয়টি তিনি তাৎক্ষণিক যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্রকে জানান। পরে তিনি কোতোয়ালি থানায় গিয়ে একটি জিডি করে। শিক্ষক পিটুল মিত্র জানিয়েছেন, তিনি অনেক স্থানে খোঁজ করেছেন কিন্তু পাননি। যদি কেউ পেয়ে থাকেন তাহলে তার মোবাইল নম্বর ০১৮৭৪-০৯০৫৪৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য

হারিয়ে গেছে জেএসসির ২শ উত্তরপত্র

আপডেট টাইম : ১০:৩৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭