ঢাকা ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দাম কম থাকায় আলু চাষে উৎসাহ হারাচ্ছেন কৃষকরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭
  • ৫০২ বার

হাওর বার্তা ডেস্কঃ দিনাজপুরের কৃষকরা আগাম আলু চাষ শুরু করেছেন। তবে, তারা বাজারে আলুর দাম কম থাকায় চাষের উৎসাহ হারিয়ে ফেলছেন। কৃষকরা জানান, গত বছর আগাম জাতের আলুতে কিছুটা লাভ হলেও এবার বাজারে পুরাতন আলুই বেশি। সে কারণে বেশ দুশ্চিন্তায় আলু চাষীরা।

ধান কাটার পরপরই উঁচু ও মাঝারি উঁচু জমিতে আলু চাষ শুরু করেছেন কৃষকরা। দেশের আলুর চাহিদার বড় একটি অংশ আসে দিনাজপুর থেকে। এখানে চাষ হওয়া আলুর মধ্যে রয়েছে লেডি রোসেটা, আ্যস্টেরিকস,ডায়মন্ড ও কার্ডিনাল জাতীয় আলু।

আলু চাষকারিদের অভিযোগ, আলু চাষে খরচ বেশি হলেও গত বছর তেমন একটা লাভ হয়নি। যে কারণে এবার অনেক কৃষকরা চাষের পরিমান কমিয়ে দিয়েছে। তবে, এবার আলু গাছগুলো তরতাজা ও পুষ্ট হওয়ায় কৃষকরা ভালো ফলন পাওয়ার আশা করছেন।

আলু চাষকারীরা বলেন, ১৫-২০ টাকা কেজি দরের আলু বিক্রি করছে ১০ টাকা কেজি দরে। পুরাতন আলু অনেক থাকায় নতুন আলুর দাম তেমন নেই।

এদিকে পাশে থাকার কথা জানিয়ে কৃষির্কমর্কতা বলেন, আগামী এক মাসের মধ্যেই আগাম জাতের আলু উঠতে শুরু করবে। আলু চাষ সময় মতো করার জন্য আমাদের মাঠর্পযায়ের কর্মকর্তা কম আছেন, তারা আলু চাষের কারিগরি ও অন্যান্য পরামর্শগুলো কৃষকদের দিয়ে যাচ্ছে। কৃষিবিভাগের তথ্যমতে, দিনাজপুরে এবার ঊনপঞ্চাশ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে। যা থেকে প্রায় দশ লাখ মেট্রিক টন ফলন পাওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দাম কম থাকায় আলু চাষে উৎসাহ হারাচ্ছেন কৃষকরা

আপডেট টাইম : ০৭:৫২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭