হাওর বার্তা ডেস্কঃ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার বেলা সাড়ে ১১টায় ইন্ডিয়ান স্পাইসজেট এয়ারলাইন্স বিমান উড্ডয়নের সময় চাকায় ত্রুটি ধরা পড়ে।
এপিবিএন ডিউটি অফিসার এএসপি আশরাফ নতুন সময়কে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, স্পাইস জেটের এসজি-৭২ ফ্লাইটটি সকাল ৮টা ২৫ মিনিটে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। স্বাভাবিকভাবে বিমান উড্ডয়নের কিছুক্ষণ আগে এটি উড্ডয়নের প্রস্তুতি নেয়। যাত্রী তোলার পর ইন্সপেকশন শেষে সকাল সোয়া ৮টার দিকে বিমানের গেট বন্ধ করে ট্যাক্সি ওয়ে থেকে রানওয়ের দিকে যাচ্ছিল বিমানটি। হঠাৎ করেই বিামনের চাকায় ধোঁয়া দেখা যায়। পাশে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ঢেলে ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন। পরে চাকাটি খুলে দেখা যায় ঘর্ষণে এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানের ভেতরে থাকা ৭৪ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে দেয়া হয়।
Reporter Name 























