ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭
  • ৩৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানে সৃষ্ট রোহিঙ্গা সঙ্কটের মধ্যেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মিয়ানমার ও বাংলাদেশ সফরে আসছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং সুয়াং গতকাল বেইজিংয়ে সাংবাদিকদের জানান, ওয়াং ই এ সপ্তাহেই বাংলাদেশ ও মিয়ানমার সফর করবেন এবং দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।

গত সোম ও মঙ্গলবার তিনি মিয়ানমারের রাজধানী নেপিদোতে এশিয়া ও ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। তবে ওয়াং ইর আলোচনায় রোহিঙ্গা সঙ্কটের বিষয়টি আসবে কি না—সে বিষয়ে কিছু বলেননি গেং সুয়াং।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে অাগস্টের শেষ সপ্তাহে সেনাবাহিনীর ওই অভিযান শুরুর পর সোয়া ছয় লাখের বেশি রোহিঙ্গা মুসলমান প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ ওই অভিযানকে চিহ্নিত করে আসছে জাতিগত নির্মূল অভিযান হিসেবে। অন্যদিকে মিয়ানমার সরকার ও দেশটির সেনাবাহিনী রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে।

জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায় রাখাইনে সহিংসতা বন্ধ করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ দিয়ে এলেও তাদের দীর্ঘ দিনের মিত্র দেশ চীন তাদের পাশেই রয়েছে। রাখাইনের সেনা অভিযানকে মিয়ানমার সরকার অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষার চেষ্টা হিসেবে বর্ণনা করে আসছে; আর এ বিষয়ে চীনের সমর্থন পাচ্ছে তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৪৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭