হাওর বার্তা ডেস্কঃ জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহর পুত্র ভাষা সংগ্রামী মুহম্মদ তকীয়ূল্লাহ (৯১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। বেশ কয়েকদিন ধরে তিনি লাইফ সাপোর্টে থাকার পর আজ বেলা ১১টা ১০মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি স্ত্রী এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়স্বজন গুণগ্রাহী এবং সহকর্মী রেখে গেছেন। প্রয়াত তকীয়ূল্লাহর মরদেহ বিকেল ৪টায় শেষ শ্রদ্ধা জানাতে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে নেয়া হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে বাদ মাগরিব তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
নীলক্ষেতের বাবুপুরায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তার কন্যা সাংবাদিক শান্তা মারিয়াকে জানিয়েছেন। মুহম্মদ তকীয়ূল্লাহর কমিউনিস্ট পার্টির ঢাকা জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বাসস
Reporter Name 























