ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখবে কমিউনিটি রেডিও

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে কমিউনিটি রেডিও। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ‘বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন (বিসিআরএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এর উদ্বোধন ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলেন বক্তারা বলেন, মেয়েদের শিক্ষাজীবন চলমান রাখার একটি বড় অন্তরায় বাল্যবিবাহ। সুতরাং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা ও কমিউনিটির সম্পৃক্ততা প্রয়োজন। এক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলে দ্রুত ও সহজে তথ্য সম্প্রচারে কমিউনিটি রেডিও একটি বড় ভূমিকা পালন করতে পারে।

আগামী ডিসেম্বর পর্যন্ত দেশের ১৭টি কমিউনিটি রেডিওর মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে ১১টি ইস্যুর উপর স্থানীয় ভাষায় ‘সোনালী স্বপ্ন’ নামে ম্যাগাজিন অনুষ্ঠান প্রচার করবে। স্থানীয় ভাষা ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

ইস্যুগুলোর মধ্যে রয়েছে- বাল্যবিবাহ, বাল্যবিবাহ প্রতিরোধে বাবার ইতিবাচক ভূমিকা, শিক্ষক এবং সামাজিক নেতাদের ভূমিকা, শিক্ষক এবং সমাজিক নেতাদের ভূমিকা, স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের ভূমিকা, কমিউনিটির সম্পৃক্ততা, সামাজিক গণমাধ্যমের ভূমিকা ইত্যাদি।

এ সময় আরো উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন, ব্র্যাকের জেন্ডার জাস্টিজ অ্যান্ড ডাইভারসিটি, সামাজিক ক্ষমতায়ন এবং সমন্বিত উন্নয়ন কর্মসূচির পরিচালক আন্না মিনজ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রাখবে কমিউনিটি রেডিও

আপডেট টাইম : ০৪:০৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭