ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা আলেম-ওলামা ও পীর-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর

ঢাকার প্রেসক্লাবে গুম দিবসের অনুষ্ঠান করতে দেয়া হল না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০১৫
  • ৩৯৮ বার

বাংলাদেশের একটি মানবাধিকার সংস্থা অভিযোগ করছে, গুম বা অপহরণের শিকার ব্যক্তিদের স্মরণে একটি আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে আজ একটি অনুষ্ঠান আয়োজনের জন্যে অনুমতি দিয়েও শেষ মুহূর্তে বাতিল করে দিয়েছে ঢাকার জাতীয় প্রেস ক্লাব । শেষ মুহুর্তে অনুমতি বাতিল করায় নতুন অনুষ্ঠানস্থল না পাওয়ায় অনুষ্ঠানটির পুরো আয়োজন বাতিল করতে বাধ্য হয়েছে ‘অধিকার’ নামে এই এনজিওটি। সংস্থার সভাপতি সি আর আবরার বিবিসি বাংলাকে বলেন, নিয়ম অনুযায়ী এক মাস আগেই লিখিত অনুমতি নেয়া হয় এবং ভাড়া পরিশোধ করা হয়। কিন্তু শনিবার বিকেলে হঠাৎ করেই প্রেসক্লাব জানায়, তারা রবিবারের এই অনুষ্ঠান সেখানে আয়োজন করতে দেবে না।

এ ব্যাপারে প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেছেন, নিজস্ব কর্মসূচী থাকায় ঐ অনুষ্ঠানের অনুমতি বাতিল করা হয়েছে। অনুষ্ঠানটিতে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সামনে বাংলাদেশে বিভিন্ন সময়ে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের অভিজ্ঞতা তুলে ধরবার কথা ছিল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিকার জানায়, গুম হয়ে যাওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদেরও কয়েকদিন ধরে টেলিফোনে হুমকি দেয়া হচ্ছিল এই অনুষ্ঠানে অংশ না নেবার জন্য।

শনিবার বিকেলে ‘ওয়াকি-টকি বহনকারী সাদা পোশাক পরা দুজন মানুষ’ অধিকার কার্যালয়ে গিয়ে সংগঠনের সেক্রেটারি আদিলুর রহমান খানের খোঁজ করেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এখানে উল্লেখ করা যেতে পারে, মানবাধিকার সংস্থাগুলোর হিসেব অনুযায়ী বাংলাদেশে গত দশ বছরে আইন শৃঙ্খলা বাহিনীর কথিত ‘বন্দুক-যুদ্ধে’ প্রায় দু হাজারের মতো মানুষের মৃত্যু ছাড়াও বহু মানুষ গুম হওয়ার অভিযোগ রয়েছে । ।বিবিসি বাংলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

ঢাকার প্রেসক্লাবে গুম দিবসের অনুষ্ঠান করতে দেয়া হল না

আপডেট টাইম : ০৯:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০১৫