ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সোয়া লাখ একর ভূমি জেগেছে বাংলাদেশি জলসীমায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭
  • ৪৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের জলসীমায় গত ১০ বছরে মোট ১ লাখ ২৫ হাজার একরের বেশি ভূমি জেগে উঠেছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। গত সোমবার জাতীয় সংসদে বেগম পিনু খানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিগত ১০ বছরে বাংলাদেশি জলসীমায় ২৬টি দ্বীপ জেগে উঠেছে। এসব দ্বীপে ১ লাখ ২৫ হাজার ৩৭০ একর ভূমি পাওয়া গেছে।

তিনি জানান, বঙ্গোপসাগর তথা নোয়াখালী জেলার জলসীমায় ৫টি দ্বীপ জেগে উঠেছে। দ্বীপগুলো হলো- হাতিয়ার ভাষাণচর, স্বর্ণদ্বীপ, চরকবির, চর বন্দনা এবং সুবর্ণচরের রজনীগন্ধা। ওই চরগুলোর মোট ৭৫ হাজার ৮৭৪ একর জমি জেগে উঠেছে।

সন্দীপে দুই দ্বীপ : এছাড়া চট্টগ্রাম জেলাধীন সন্দ্বীপ উপজেলায় ২টি দ্বীপ জেগে উঠেছে- ঠেঙ্গারচর ও জাহাজ্জ্যোর চর। এতে আনুমানিক ১৮ হাজার ৯১২ দশমিক ৯০ একর জমি জেগে উঠেছে। আবার কক্সবাজার জেলার জলসীমায় ১৯টি দ্বীপ জেগে উঠেছে।

ওই চরগুলোতে মোট ৩০ হাজার ৫৮৩ একর খাস জমি রয়েছে। এগুলো হলো-  কক্সবাজারের বাঁকখালী খরাট চর, উখিয়ার জালিয়াপালং চরপাড়া, টেকনাফের জিনজিরাদ্বীপ, মধ্যহ্নীলা, উত্তর হ্নীলা, শাহপরার দ্বীপ। মহেশখালীর মাতারবাড়ি মৌজা, ধলঘাটা, হাঁসের চর, কালারমারছড়া, উত্তরনলবিলা, আমাবশ্যাখালী, কুতুবজোম, সোনাদিয়া, ঘটিভাঙ্গা, সোনারদিয়ার উত্তরে ঘাটিভাঙা মৌজা এবং হামিদরদিয়া। কুতুবদিয়ায় কৈয়ারবিল, বড়ঘোপ এবং নতুন ঘোনা। পেকুয়ায় করিয়ারদিয়া এবং দুবাইঘোনা।

এ দ্বীপগুলো এখনও জনশূন্য এবং দ্বীপগুলো সেনাবাহিনীর হাতে ন্যস্ত করা হয়েছে। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের সাময়িকভাবে বসবাসের জন্য এসব দ্বীপে সেনাবাহিনী জরিপ করছে বলে জানান  ভূমিমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সোয়া লাখ একর ভূমি জেগেছে বাংলাদেশি জলসীমায়

আপডেট টাইম : ১১:০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭