ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ঈদে পোশাক কর্মীদের ছুটি একসঙ্গে নয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩১:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০১৫
  • ৩৯৩ বার

ঈদুল আযহায় পোশাক শ্রমিকরা একসঙ্গে ছুটি পাচ্ছেন না। শ্রমিকদের একসঙ্গে ছুটি না দিতে কারখানার মালিকদের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

ঈদের ছুটির সময় নৌ, সড়ক এবং রেলপথে একই সময়ে যাতে বেশি ভীড় না হয় সে লক্ষ্যেই এই আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর।

অবশ্য, এই বিষয়ে পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার্স এ্যান্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়ার ম্যানুফেকচার্স এ্যান্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করা হবে বলেও জানান মন্ত্রী।

ঈদুল আযহা উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষা বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের এ সব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রবিবার দুপুরে সচিবালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রত্যেক ঈদের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন বৈঠক করে থাকে। ‘প্রতিবারের মতো আগামী ঈদটাও যাতে দেশের মানুষ শান্তিপূর্ণভাবে করতে পারে সেই লক্ষ্যেই বসেছিলাম’ জানান মন্ত্রী।

পশুরহাটে যাতে চুরি ছিনতাই কন্ট্রোলে থাকে সেই ব্যবস্থা নেওয়া হবে। তবে, যারা হাট ইজারা নেবেন তাদেরকেই সিসি টিভি (ক্লোজ সার্কিট টেলিভিশন) এবং কমিউনিটি পুলিশের ব্যবস্থা করতে হবে বলে জানান মন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ঈদে পোশাক কর্মীদের ছুটি একসঙ্গে নয়

আপডেট টাইম : ০৯:৩১:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০১৫