ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

ব্যক্তিকে হত্যা করা যায়, আদর্শকে নয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০১৫
  • ৪৩৪ বার

‘বঙ্গবন্ধু শেখ মুজিব: মৃত্যু এবং অমরত্ব’ শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে বক্তারা বলেছেন, ব্যক্তিকে হত্যা করা যায়, আদর্শকে নয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখা সিডনিতে এ সেমিনার আয়োজন করে।

আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পি এস চুন্নুর পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার, কবি ও কলামিস্ট ড. আবুল হাসনাৎ মিল্টন।

মূল প্রবন্ধে বলা হয়, শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের উন্নয়নযাত্রায় আজ প্রমাণিত হয়েছে, বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের শক্তি এতো তীব্র যে তাকে সপরিবারে হত্যা করেও বাংলাদেশকে ঠেকিয়ে রাখা যায়নি।

সেমিনারে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং সাবেক মন্ত্রী, বন ও পরিবেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ।

অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কেবল বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি বিশ্বের নিপীড়িত মানুষের নেতা ছিলেন। তাঁকে হত্যা করার মধ্য দিয়ে শুধু বাংলাদেশের নয়, বিশ্বের শোষিত মানুষের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিলেন, তারা আজ চূড়ান্ত অর্থে ব্যর্থ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার সংগ্রামের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ। বিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের এক বিস্ময়কর মডেল।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন- বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন, অনারারী কনসাল জেনারেল অ্যান্থনি কৌরী, গিয়াস মোল্লা, ঐহিক তারিক, তানভীর আবির, ড: বায়েজিদুর রহমান, ড: ফরিদ আহমেদ, ড: অরবিন্দ সাহা, ড: রতন কুণ্ডু, শেখ শামীমুল হক, প্রবীর মৈত্র, এবং বীর মুক্তিযোদ্ধা রবীন বনিক। সেমিনারের পরে ‘বিজয়ের মহানায়ক’ শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

ব্যক্তিকে হত্যা করা যায়, আদর্শকে নয়

আপডেট টাইম : ১২:৫৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০১৫