ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চলে গেলেন ভাষাসৈনিক জয়নাল আবেদীন খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ভাষাসৈনিক জয়নাল আবেদীন খান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

আজ ভোর ৬টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন জয়নাল আবেদীন খান। মরহুমের মেয়ে রোজ খান এ খবর নিশ্চিত করেছেন।

জয়নাল আবেদীন খান ১৯৩২ সালের ১৯ নভেম্বর জন্মগ্রহণ করেন। পাবনার সাথিয়ায় এক সম্ভ্রান্ত মুশলিম পরিবারে তিনি বড় হয়েছেন।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকায় গোলাগুলির খবর শুনে আন্দোলনের সমর্থনে পাবনায় রাস্তায় নেমেছিলেন। স্থানীয়ভাবে শহীদ মিনার গড়েছেন।বাষট্টির শিক্ষা আন্দোলনে তার ছিল অগ্রগণ্য ভূমিকা।

১৯৬২ সালে ছাত্র ইউনিয়নের কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। কমিউনিস্ট পার্টির রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

একাত্তরের মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন। পরে সরকারি চাকরিতে ছিলেন দীর্ঘকাল।

ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন এ ভাষাসৈনিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চলে গেলেন ভাষাসৈনিক জয়নাল আবেদীন খান

আপডেট টাইম : ১২:৩০:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭