হাওর বার্তা ডেস্কঃ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান সিজারের সন্ধান দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, বন্ধু ও স্বজন।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক সিজারকে তার পরিবারের কাছে জীবিত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েকদিন ধরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিজারকে পাওয়া যাচ্ছে না।
তারা বলেন, আমরা কোন কিছু বুঝি না, অবিলম্বে সরকারের কাছে আমাদের অনুরোধ যে কোনোভাবে সিজারকে তার পরিবারের কাছে ফেরত দেয়া হোক।
সিজারকে তার পরিবারের কাছে ফেরত দেয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
গীতি আরা ড. নাসরিনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন মাসুদুল হাসান, শ্রাবন, রবিন প্রমুখ।
Reporter Name 























