ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরির বয়সসীমা ৩৫ করার দাবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭
  • ৩৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশ শিক্ষা, চিকিৎসা, কৃষি, তথ্যপ্রযুক্তি, জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রভৃতি ক্ষেত্রে সাফল্য অর্জন করলেও চাকরিতে প্রবেশের ক্ষেত্রে উন্নত বিশ্বকে অনুসরণ করতে পারেনি। এজন্য চাকরিতে প্রবেশের ক্ষেত্রে উন্নত বিশ্বকে অনুসরণ করার দাবি জানিয়েছেন বক্তারা।

আজ জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ সাধারণ পরিষদ’ ও ‘বাংলাদেশ ছাত্র পরিষদ-‘এর ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা উদারহণ টেনে বলেন, উন্নত বিশ্বে কোথাও চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছর নেই। উদাহরণস্বরূপ বলা যায়, ভারতে ৩৯, শ্রীলঙ্কায় ৪৫, মালয়েশিয়ায় ৩৫, ইন্দোনেশিয়ায় ৪৫, সিঙ্গাপুরে ৪০, ফ্রান্সে ৪০, যুক্তরাষ্ট্রে ৫৯, ও কানাডায় ৫৯ বছর। এছাড়া আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে চাকরিতে প্রবেশের নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। শুধু অবসরের আছে। তাই আশা করবো, কালক্ষেপণ না করে প্রধানমন্ত্রী আমাদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করে হতাশা থেকে আমাদের মুক্তি দেবেন।

বক্তারা সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, আমাদের গড় আয়ু যখন ৪৫ বছর ছিল, তখন চাকরিতে প্রবেশের বয়সসীমা ছিল ২৭ বছর। যখন ৫০ বছর ছাড়ালো, তখন চাকরিতে প্রবেশের বয়সসীমা হলো ৩০ বছর। বর্তমানে গড় আয়ু ৭২ বছর হলে চাকরিতে প্রবেশের বয়সসীমা এখন কত হওয়া উচিত ?

তারা বলেন, সরকারি নিয়ম অনুসরণ করার ফলে বেসরকারি ব্যাংকসহ বহুজাতিক কোম্পানিগুলোও ৩০ বছরের ঊর্ধ্বে জনবল (অভিজ্ঞতা ছাড়া) নিয়োগ দেয় না। ফলে, বেসরকারি ক্ষেত্রেও কর্মের সুযোগ সংকুচিত হয়ে যাচ্ছে। তাই, চাকরির বয়সসীমা ৩৫ বছর করা দরকার।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলামিন রাজু, সিনিয়র সহসভাপতি সঞ্জয় দাস, সাধারণ সম্পাদক সবুজ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক নিত্যানন্দ সরকার, যুগ্ম-সম্পাদক হারুন-অর-রশিদ, প্রচার সম্পাদক মোহাম্মাদ ইলিয়াস প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চাকরির বয়সসীমা ৩৫ করার দাবি

আপডেট টাইম : ০৫:০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭