ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বছরের শেষ সংসদ অধিবেশন বসছে আগামীকাল বিকেলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন বসছে আগামীকাল (১২ নভেম্বর)। জাতীয় সংসদের ১৮তম এবং চলতি বছরের শেষ এ অধিবেশন শুরু হবে ওইদিন বিকেল ৪টায়।
এর আগে বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে শুরু হতে যাওয়া অধিবেশনের সময়সীমা নির্ধারণ হবে।

গত ২৪ অক্টোবর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। সংবিধানে একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা থাকায় এ অধিবেশন ডাকা হয়েছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, আগামী অধিবেশন সংক্ষিপ্ত হবে। এর আগে সংসদের ১৭তম অধিবেশন গত ১০ সেপ্টেম্বর শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর শেষ হয় ।

গত অধিবেশন সংক্ষিপ্ত হলেও রোহিঙ্গা সংকট ও সংবিধানের ষোড়শ সংশোধনীর উপর উচ্চ আদালতের দেয়া রায় নিয়ে অধিবেশনজুড়ে ব্যাপক আলোচনা হয়েছিল। ওই দু’টি ইস্যুতে সাধারণ আলোচনাও হয়েছে। শুরু হতে যাওয়া অধিবেশনও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বছরের শেষ সংসদ অধিবেশন বসছে আগামীকাল বিকেলে

আপডেট টাইম : ০৩:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭