ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী সোমবার অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ হুমায়ূন উৎসব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী সোমবার জামালপুরে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ হুমায়ূন উৎসব। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৯তম জন্মদিন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করেছে হুমায়ূন উৎসব উদযাপন পরিষদ জামালপুর।

উৎসবের সদস্য সচিব মাশরুর আবরার ফারুকী জানান, ওইদিন সকাল ৯টায় আনন্দ পদযাত্রা, দিনব্যাপী বইমেলা, বেলা ১১টায় চলচ্চিত্র প্রদর্শনী, দুপুর ৩টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকেল ৪টায় হুমায়ূন আহমেদ বিষয়ক কুইজ প্রতিযোগিতা, বিকাল সাড়ে ৪টায় আলোচনা সভা, সন্ধ্যা পৌনে ৬টায় র‌্যাফেল ড্র, সোয়া ৬টায় কেক কেটে জন্মদিন উদযাপন ও সাড়ে ৬টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামালপুর  জেলা প্রশাসক আহমেদ কবীর। উদ্বোধন করবেন কবি মুহাম্মদ বাকী বিল্লাহ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল হাই আলহাদী, সহকারী অধ্যাপক স্বরূপ কাহালী, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান, ঝাউলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আগামী সোমবার অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ হুমায়ূন উৎসব

আপডেট টাইম : ১২:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭