ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে ২৫ নভেম্বর আনন্দ শোভাযাত্রা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭
  • ৩০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় ২৫ নভেম্বর দেশব্যাপী আনন্দ শোভাযাত্রা করা হবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারের বিভিন্ন মন্ত্রনালয়, বিভাগ, গণমাধ্যম ও সুশীল সমাজের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

ড. কামাল আবদুল নাসের চৌধুরী জানান, আমরা মনে করি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি পাওয়া জাতির জন্য এবং ইতিহাস ও ঐতিহ্যের জন্য একটি বিরাট অর্জন। বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য হিসেবে এর অন্তর্ভুক্তির মানে হচ্ছে চিরস্থায়ী বিশ্ব ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ততা।

তিনি বলেন, এই বিরাট অর্জন উদযাপনের লক্ষ্যে ২৫ নভেম্বর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের তথা সরকারি ও বেসরকারি সংগঠনগুলোর অংশগ্রহণে দেশব্যাপী আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

মুখ্যসচিব আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্ব সম্পর্কে জনগণকে, বিশেষত শিক্ষার্থীদের এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানোনো জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এই উদযাপন শুধুমাত্র উৎসবেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটা হবে সচেতনতা সৃষ্টির কর্মসূচি, যাতে শিক্ষার্থীরা এবং ভবিষ্যৎ প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সম্পর্কে সঠিকভাবে জানতে পারে।

এই স্বীকৃতিকে বাঙালি জাতি ও বাংলা ভাষার জন্য বিশাল গৌরব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে- বিশেষত শিক্ষার্থীদের, জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্ব সম্পর্কে জানা উচিত।

কামাল আবদুল নাসের বলেন, তাদের জানা উচিত ‘মেমোরি অব ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার’ কি এবং বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য কি।

তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীদের জানানোর জন্য আমরা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ ক্লাস নেয়ার বিষয়টি বিবেচনা করছি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ সংরক্ষনের উদ্যোগ নেয়া হবে উল্লেখ করে মুখ্যসচিব বলেন, জাতির গৌরব এই

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে ২৫ নভেম্বর আনন্দ শোভাযাত্রা

আপডেট টাইম : ০৩:০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭