ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৬০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে বললেন হকিং

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪২:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে মানব প্রজাতিকে অন্য কোথাও যাওয়ার আগাম সতর্ক বার্তা দিয়েছেন ব্রিটিশ পদার্থবিদ স্টিফেন হকিং।

তিনি বলেছেন, ২৬০০ সাল নাগাদ পৃথিবী আগুনের গোলায় পরিণত হবে। কারণ হিসেবে তিনি বলেছেন, যে হারে মানুষের সংখ্যা বাড়ছে এবং যেভাবে জ্বালানি শক্তি ব্যবহার করা হচ্ছে, তাতে আগামী ৬০০ বছরে মানুষের অস্তিত্ব সংকটের মুখে পড়বে।

সে কারণে মানব প্রজাতিকে এমন একস্থানে চলে যেতে বলেছেন স্টিফেন হকিং, যেখানে আগে কেউ কখনো যায়নি।

তিনি বলেন, মানব প্রজাতিকে লাখ লাখ বছর টিকে থাকতে হলে, পৃথিবী ছেড়ে অন্য কোথাও বসতি গড়তে হবে।

চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত ‘টেনসেন্ট উই সামিট’-এ এক ভিডিও বার্তায় স্টিফেন হকিং এ সতর্ক বার্তা জানান।

হকিং আমাদের সৌরজগতের বাইরে তার ভ্রমণ পরিকল্পনায় বিনিয়োগ করতে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। তিনি আহ্বান জানিয়ে বলেন, আমাদের সৌরজগতের বাইরে এমন কোনো গ্রহ আছে, যেখানে মানব প্রজাতি বসতি গড়তে পারে।

বিজ্ঞানীদের ধারণা, আমাদের সৌরজগতের কাছাকাছি আলফা সেন্টাউরি নামে যে নক্ষত্র রয়েছে, সেখানে আমাদের পৃথিবীর জীবনধারণের মতো পরিবেশ বিদ্যমান। সেখানে খুব দ্রুত বসতি গড়া সম্ভব। এটি আমাদের পৃথিবী থেকে চার বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত।

স্টিফেন হকিং তার স্টারশট বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান। এ পরিকল্পনায় আগামী দুই দশকে একটি ছোট আকারের মহাকাশ যান তৈরির কথা বলেছেন, যেটি মাত্র একঘণ্টা কিংবা তার চেয়েও কম সময়ে মঙ্গলগ্রহে পৌঁছে যেতে সক্ষম। এই যান আলোরগতিতে চলাচল করতে পারবে।

তিনি বলেন, এ পদ্ধতিতে মঙ্গলে যেতে একঘণ্টারও কম সময় লাগবে কিংবা প্লুটোয় যেতে লাগবে মাত্র কয়েকদিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

৬০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে বললেন হকিং

আপডেট টাইম : ০৩:৪২:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭