ঢাকা ০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভৈরব রেলসেতু বৃহস্পতিবার থেকে চালু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৮:২২ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭
  • ৪৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বহুল প্রতীক্ষিত দ্বিতীয় ভৈরব রেলসেতু আগামীকাল বৃহস্পতিবার (০৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেতুটি চালু হলে সিলেট-চট্টগ্রামসহ দেশের পূর্বাঞ্চলের ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক।

২০১৩ সালের ডিসেম্বরে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান ইরকন ও এফকনস যৌথভাবে পুরনো রেলসেতুর দক্ষিণ পাশে দ্বিতীয় ভৈরব রেলসেতুর নির্মাণকাজ শুরু করে। প্রকল্পের মেয়াদ অনুযায়ী ২০১৬ সালের জুন মাসে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নানা প্রতিকূলতার কারণে সেতুটির নির্মাণকাজ শেষ হয় চলতি বছরের জুন মাসে। উদ্বোধনের দিনক্ষণ নির্ধারণ করায় দারুণ খুশি ভৈরব ও আশুগঞ্জবাসী।

এলাকাবাসী বলেন, আগে একটা ট্রেনের জন্য আরেকটা ট্রেনকে দাঁড়াতে হত, এখন আর সে সমস্যা থাকবে না। এতে আমাদের যাতায়াত ও পণ্য পরিবহনে খুব সুবিধা হবে।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমদ বলেন, সেতু উদ্বোধন হলে যেমন ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন হবে তেমনি যাত্রী পরিবহনেও কমবে ভোগান্তি।

ভৈরবের উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বলেন, দুটি লাইন হওয়ায় এখন ট্রেনগুলোকে আর অপেক্ষা করতে হবে না। এতে অনেকটা সময় বেঁচে যাবে।

সেতুটি চালু হলে ঢাকা-চট্টগ্রাম রুটে যাতায়াতের সময় সীমা অনেকাংশে কমে আসবে। পাশাপাশি অধিক লোড নিয়ে দ্রুত গতির ট্রেন চলাচল করতে পারবে বলে জানিয়ে সেতুর প্রধান প্রকৌশলী নারায়ণ ঝাঁ বলেন, এখান দিয়ে ১০০ কিলোমিটার বেগে ট্রেন চলতে পারবে। সুতরাং যাত্রীদের সময় অনেক বেঁচে যাবে।

মোট ১২টি পিলারের উপর নির্মিত এক দশমিক দুই কিলোমিটার দৈর্ঘ্য এবং সাত মিটার প্রস্থের সেতুটিতে ব্যয় হয়েছে ৫শ` ৬৭ কোটি টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভৈরব রেলসেতু বৃহস্পতিবার থেকে চালু

আপডেট টাইম : ০৩:৩৮:২২ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭