ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

টস জিতে ফিল্ডিংয়ে রংপুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বিপিএলের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। ছন্দ ধরে রাখার লড়াইয়ে আজ চিটাগং ভাইকিংসের মুখোমুখি হয়েছে দলটি।

সিলেটে আজ টস জিতে চিটাগংয়ের অধিনায়ক মিসবাহ-উল-হককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রংপুররে দলপতি মাশরাফি।

পঞ্চম আসরে নিজেদের প্রথম ম্যাচে জিতে বেশ ফুরফুরে রংপুর। অন্যদিকে বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে গতকাল কুমিল্লা ভিক্টোলিয়ান্সের মুখোমুখি হয়েছে চিটাগং ভাইকিংস। প্রথম ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেয়েছে দলটি।তাই মাশরাফির রংপুরেরর বিপক্ষে আজ ঘুরে দাঁড়াতে চাইবে বন্দরনগরীর দলটি।

রংপুর রাইডার্সের একাদশে আজ কিছুটা পরিবর্তন এসেছে। অ্যাডাম লিথ ও রুবেল হোসেন বাদ পড়েছেন। তাদের পরিবর্তে দলে এসেছেন সামিউল্লাহ শেনওয়ারী ও জিয়াউর রহমান। আর চিটাগং শিবিরে সরোয়ার্দী শুভর পরিবর্তে একাদশে এসেছেন তানভীর হায়দার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

টস জিতে ফিল্ডিংয়ে রংপুর

আপডেট টাইম : ০২:৩৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭