ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

এক সিমে সব অপারেটরের সেবা দেবে ইনফোজিলিয়ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
  • ৪৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ছয় মাসের মধ্যে নম্বর ঠিক রেখে মোবাইল ফোন অপারেটর পরিবর্তনের সেবা পাবে গ্রাহকরা। এই সেবা প্রদানে ‘ইনফোজিলিয়ন বিডি টেলিটক কনসোর্টিয়াম লিমিটেড’কে লাইসেন্স দেয়া হয়। বাংলাদেশ ও স্লোভেনিয়ার ব্যবসায়ীদের কনসোর্টিয়াম এই প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়া হচ্ছে ১৫ বছরের জন্য। আজ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

নম্বর ঠিক রেখে মোবাইল ফোন অপারেটর পরিবর্তন তথা এক সিমেই সব অপারেটরের সুবিধা বা এমএনপি (মোবাইল নম্বর পোর্টেবিলিটি) সেবার উদ্যোগ সরকার প্রথমে ২০১২ সালে নেয়।

এরপর ২০১৩ সালের ১৩ জুন সাত মাসের মধ্যে এমএনপি সেবা চালু করতে মোবাইল অপারেটরদের নির্দেশনাও দেয় বিটিআরসি। তারা ব্যর্থ হলে তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানের মাধ্যমে এমএনপি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। তখন এমএনপি নীতিমালার প্রয়োজনীয়তা দেখা দেয়।

২০১৫ সালের ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় খসড়া নীতিমালার অনুমোদন দেয়। পরবর্তী সময়ে ২০১৭ সালের জুলাই মাসে সংশোধিত নীতিমালা চূড়ান্ত অনুমোদন দেয় সরকার।

বর্তমানে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানসহ বিশ্বের প্রায় ৭২টি দেশে এই সেবা চালু রয়েছে। পাকিস্তান ও ভারত এমএনপি চালু করেছে যথাক্রমে ২০০৭ ও ২০১১ সালে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

এক সিমে সব অপারেটরের সেবা দেবে ইনফোজিলিয়ন

আপডেট টাইম : ০৭:০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭