ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মস্থলে নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
  • ৩৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেছেন, নির্মাণ শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা নেই বললেই চলে। তিনি কর্মস্থলে পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

আজ সংগঠনের কেন্দ্রীয় দপ্তরের অসুস্থ নির্মাণ শ্রমিকদের চিকিৎসার্থে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শ্রম মন্ত্রণালয়ের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে প্রাপ্ত টাকার চেক ইনসাবের অসুস্থ সদস্যদের বিতরণ করা হয়।

কর্মস্থলে নিহত নির্মাণ শ্রমিকদের ১৫ লাখ টাকা ও আহত হয়ে পঙ্গুত্ব বরণকারী শ্রমিকদের ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের দাবি শ্রম আইন সংশোধনীতে অন্তর্ভূক্তির দাবি জানান আব্দুর রাজ্জাক।

অসুস্থ নির্মাণ শ্রমিকদের মধ্যে নাসির ৫০ হাজার, লিপি আক্তার ৫০ হাজার, আবুল হোসেন ৫০ হাজার, মনির হাওলাদার ৩৫ হাজার, মোফাজ্জলকে ৫০ হাজার করে মোট ৫ জন নির্মাণ শ্রমিককে ২ লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

মিরপুর থানার সভাপতি  হারুন অর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজিজ, যাত্রাবাড়ী থানা কমিটির সভাপতি শরীফ মিয়া, মনোহরদী পৌর কমিটির সাধারণ সম্পাদক শফিউর রহমান শাহিন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কর্মস্থলে নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নেই

আপডেট টাইম : ০৬:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭