ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসী কল্যাণ বোর্ড অনুমোদন দিয়েছে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭
  • ৩৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রবাসীদের সুযোগ সু্বিধা নিশ্চিতে প্রবাসী কল্যাণ বোর্ড আইন ২০১৭ এর অনুমোদন দিয়েছে সরকার।

আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ আইনের অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বিস্তারিত তুলে ধরে বলেন, এটি একটি নতুন আইন। এতদিন এটি বিধি দিয়ে চলছিল।

তিনি বলেন, প্রবাসী কল্যাণ বোর্ড পরিচালনায় ১৬ সদস্য থাকবে। প্রত্যেক সদস্যের মেয়াদ ৩ বছর হবে। বোর্ডের প্রধান থাকবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব।

শফিউল আলম বলেন, এ বোর্ডের অধীনে একটি তহবিল থাকবে। বোর্ডের আপদকালীন সময়ে বোর্ডের প্রধান বা সভাপতি একাই সিদ্ধান্ত নিতে পারবে। তবে বোর্ডের পরবর্তী সভায় বোর্ডের সদস্যদের দিয়ে ওই সিদ্ধান্ত অনুমোদন করাতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রবাসী কল্যাণ বোর্ড অনুমোদন দিয়েছে সরকার

আপডেট টাইম : ০৫:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭